ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান

0
72
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
জ্বালানিসংকট সমাধানে আরও বেশি ডিজেল আনতে ভারত সফরে আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। ৩ দিনের শুভেচ্ছা সফরে মঙ্গলবার ঢাকা থেকে দিল্লিতে আসবেন বিদেশমন্ত্রী খলিলুর রহমান।
এই সফরের সময় তিনি দ্বিপাক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেছিলেন, শেখ হাসিনার পার্ট শেষ। একইসঙ্গে, বিদেশমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেছেন, ইন্ডিয়ান ওশান কনফারেন্সে অংশ নিতে মঙ্গলবার ভারত সফরে আসছেন বিদেশমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে এর পাশাপাশি তিনি দিল্লিতে অবস্থানের সময় ভারত সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিদেশমন্ত্রী দিল্লি সফরে ভারতের বিদেশমন্ত্রীর পাশাপাশি দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে সাক্ষাৎ করবেন। মরিশাসের রাজধানী পোর্ট লুইসে যাওয়ার আগে দিল্লিতে বিদেশমন্ত্রীর সফরটি হবে মূলত পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সুফলের ভিত্তিতে সম্পর্ককে স্বাভাবিক করার বিষয়ে আলোচনা। সেখানে দুই দেশের অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, বিদেশমন্ত্রীর এই সফরে ভিসা, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করা ও বাণিজ্যের ক্ষেত্রে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার, অভিন্ন নদীর পানিবণ্টন, জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।