বাংলাদেশের নেতা-সেনাকর্তাদের যুদ্ধজিগির, তোপ দিলীপ-ফিরহাদের

0
686
ছবি সৌজন্যে : নিজস্ব
জলপাইগুড়ির রাজগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল করেছেন দিলীপ ঘোষ। যুদ্ধের জিগির তোলা বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের চড়া সুরে দিলীপ ঘোষ সিংহের সঙ্গে সারমেয়-র তুলনা টেনেছেন।
বিজেপি নেতা বলেছেন ওই দেশে তো সামরিক বিভাগই নেই। আর নেতারা মিডিয়াতে বড়বড় বুলি ঝাড়েন। তৃণমূলকেও আক্রমণ করে দিলীপ ঘোষ বলেছেন গাজায় বোমা ফাটলে মিছিল হয়, অথচ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনে পথে নামতে ভয় পায় তৃণমূল। শুক্রবার জলপাইগুড়ির রাজগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ মিছিল করার পাশাপাশি সীমান্ত এলাকায় বিএসএফ-র অবস্থা খতিয়ে দেখেছেন দিলীপ ঘোষ। কথা বলেছেন সীমান্ত রক্ষীদের সঙ্গে। শূন্য কলসি বাজে বেশি বলে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী বলেছেন ভারতের ক্ষমতা সম্পর্কে ধারণা নেই দেখেই এসব বলছেন। ফিরহাদ আরও বলেছেন ভারত না থাকলে বাংলাদেশ তৈরিই হত না।
যারা বড় বড় কথা বলছেন তাঁদের অস্তিত্ব রয়েছে ভারতের জন্য। ভারত পাশে না থাকলে পাকিস্তানের সেনা শেষ করে দিত। তাঁর কথায় বাংলাদেশিরা বাঙালিয়ানাকে হীন করছে।