‘২৬-র এপ্রিলের প্রথমে যেকোনও দিন ভোট, ঘোষণা ইউনূসের

0
107
ছবি সৌজন্যে : এক্স

এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। সেই দাবি মেনে না নিলেও অবশেষে বাংলাদেশের নির্বাচনের কথা ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

শুক্রবার সন্ধেয় জাতির উদ্দেশে ভাষণে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছেন মহম্মদ ইউনূস। ভোটের বিষয়ে আলোচনা শুরু করার বার্তাও দিয়েছেন তিনি। মহম্মদ ইউনূস জানিয়েছেন ২০২৬-র এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনও দিন বাংলাদেশে নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে রোডম্যাপ প্রদান করবে বলেও জানিয়েছেন তিনি। মহম্মদ ইউনূস চান সুষ্ঠু, অবাধ, নির্বাচন হোক দেশে।

সেই লক্ষ্যেই উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি। মহম্মদ ইউনূস আরও বলেছেন যে সরকারই ক্ষমতাই আসুক না কেন তারা যেন দেশকে দুর্নীতিমুক্ত সরকার উপহার দেয়।