
বাংলাদেশের নূরুল হক ভারতে এসে হয়ে গিয়েছেন নারায়ণ অধিকারী। ভুয়ো নথি দিয়ে তাঁর জন্য বানানো হয়েছিল ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড।
ভারতে এসে নাম ভাঁড়িয়ে বহু বছর ধরে দত্তপুকুরের কাজিপাড়ায় থাকছিলেন বাংলাদেশের নূরুল হক। তদন্তে নেমে হতবাক পুলিশ। এরপরেই গ্রেফতার করা হয়েছে নূরুল হককে। অন্যদিকে দত্তপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে আরেক বাংলাদেশি অনুপ্রবেশকারী রফিকুল ইসলাম। ভুয়ো নথি দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে থাকছিলেন রফিকুল। তাঁর বাড়ি বাংলাদেশের মাদারিহাটে। তদন্তে পুলিশ জানতে পেরেছে এই রফিকুল ইসলামের বাড়িতেই সাড়ে ৩ বছরেরও বেশি ভাড়ায় ছিলেন নুরুল হক ওরফে নারায়ণ অধিকারী। কীভাবে জাল নথি তৈরি করেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে মুর্শিদাবাদের সুতি জাল আধার কার্ড তৈরির অভিযোগে ও ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
নূরপুর এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল শেখ, আকবর আলি এবং মনোজ কুমার মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।









