বাংলাদেশের ‘জোড়া চিকেন নেক’, হুঙ্কার হিমন্তর

0
115
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

চিকেন নেক নিয়ে ফের বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। দিনকয়েক আগেই পড়শি দেশে অবস্থিত দু’টি চিকেন নেক নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। এবার বাংলাদেশের মানচিত্র সোশাল মিডিয়ায় শেয়ার করে অসমের মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ভারতের চিকেন নেক নিয়ে যারা ভয় দেখানোর চেষ্টা করে তাদের মনে রাখা উচিত নিজের দেশের অবস্থাও। 

দিনকয়েক আগেই হিমন্ত বলেছিলেন, ভারতের একটা চিকেন নেক রয়েছে। কিন্তু বাংলাদেশের চিকেন নেকের সংখ্যা দু’টি। যদি বাংলাদেশ চিকেন নেককে আক্রমণ করে, তাহলে ভারতও বাংলাদেশের দুটো চিকেন নেকেই আক্রমণ করবে।

তবে নিজের বক্তব্যের সপক্ষে কোনও প্রমাণ দেননি তখন। এবার বাংলাদেশকে আরও কড়াভাবে হুঁশিয়ারি দিতে নিজের সোশাল মিডিয়ায় বাংলাদেশের মানচিত্র শেয়ার করলেন হিমন্ত। ওই মানচিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কোন দু’টি অংশকে চিকেন নেক বলে উল্লেখ করা যায়।