বাংলাদেশে সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ

0
137
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য একটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পুলিশের আইজিপি বাহারুল আলম।তিনি বলেছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা পুলিশের রয়েছে।

অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী নির্বাচন। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।ঢাকায় এক সভায় পুলিশপ্রধান নির্বাচন সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন।

তিনি এ ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণাবাড়ানোর ওপর জোর দিয়েছেন।একইসঙ্গে,আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের বর্তমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানকে নির্দেশ দিয়েছেন।