বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

0
42
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি সে দেশের এক সংবাদ মাধ্যমকে বলেছেন,এটা তো সর্বজনবিদিত, আমার মুখ থেকে শুনে কী লাভ? আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।

সংসদ সচিবালয়ে পদত্যাগ জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলর দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগ জমা দেন। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে সংবিধানের বিধান তুলে ধরে স্পিকার বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তা স্পিকারের কাছে জমা দেবেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে।বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়।