
ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ে গ্রেফতার চার হেভিওয়েট আইএসএফ নেতা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম ওহিদুল ইসলাম, কারিমুল ইসলাম, ইছা মোল্লা ও বাবর আলি।
ওহিদুল কাটাডাঙা গ্রামের বাসিন্দা, তিনি ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সদস্য। কারিমুল চালতাবেড়িয়া এলাকার দাপুটে নেতা। তিনদিন আগে বোমা তৈরি করার সময় পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন সহ পাঁচজন গুরুতর জখম হন। সেই ঘটনায় কারিমুল ও ওহিদুল জড়িত এমনটা প্রমান পাওয়ার পর উত্তর কাশীপুর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। আর চন্ডিহাট গ্রামের বাসিন্দা ইছা মোল্লা ও বারব আলির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ভোট পরবর্তী একাধিক হিংসায় জড়িত তাঁরা।








