বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, অভিযুক্ত বিএমওএইচ

0
422
ছবি সৌজন্যে : নিজস্ব
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহকর্মীকে সহবাসের অভিযোগ উঠেছে বিএমওএইচ-র বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসক তালডাংরা গ্রামীণ হাসপাতালে কর্মরত।
ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে হাসপাতালে। অন্যদিকে স্বাস্থ্য দফতরেও চাপানউতোর শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন। জানা গিয়েছে নির্যাতিতা মহিলা হাসাপালে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত। সেই সুবাধে বিএমওএইচ-র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
অভিযোগ এরপরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক করেন বিএমওএইচ। তালডাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।