গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura বাঁকুড়ার কাউন্সিলরের স্বামীর দাদাগিরি, পোস্ট শুভেন্দুর

    বাঁকুড়ার কাউন্সিলরের স্বামীর দাদাগিরি, পোস্ট শুভেন্দুর

    0
    375
    ছবি সৌজন্যে : এক্স
    বাঁকুড়া পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীর দাদাগিরির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।
    বাঁকুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী পীযূষ চক্রবর্তী ওরফে বাপি নার্সিংহোমের এক সাফাইকর্মীকে মারধর করছেন। সেই ভিডিও পোস্ট করে রাজ্যের বিরোধী দলনেতা বাঁকুড়া পুলিশ সুপারের উদ্দেশে লিখেছেন এই ঘটনার জন্য অবিলম্বে বাপি চক্রবর্তীর বিরুদ্ধে তপশিলি জাতি ও উপজাতি আইনে মামলা দায়ের করতে হবে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। অভিযুক্তর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
    যদিও তৃণমূলের তরফে ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে প্রমাণ থাকলে তিনি কেন আদালতের দ্বারস্থ হচ্ছেন না।