সন্তানকে খুনে গ্রেফতার বাঁকুড়ার দম্পতি

0
391
ছবি সৌজন্যে : নিজস্ব

ঘুমন্ত শিশুকে অপহরণের গল্প ফেঁদেও লাভ হল না। ৩ দিন পর অবশেষে পুলিশের জেরায় সন্তানকে খুনের কথা স্বীকার করেছেন বাঁকুড়ার দম্পতি। জেরায় অভিযক্ত দম্পতি জানিয়েছেন ঘুমন্ত অবস্থায় শিশুর মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করেছেন বলে জানিয়েছেন ওই দম্পতি।

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে কন্যা সন্তান তাঁর নয়। সন্দেহের বশেই স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বুধবার রাতে বাঁকুড়া সদর থানার বগা গ্রামে নিজের ঘরের মেঝেতে বিছানা পেতে তিন শিশু সন্তানকে নিয়ে শুয়েছিলেন পেশায় দিনমজুর প্রশান্ত বাউরি ও তাঁর স্ত্রী মুন্নি বাউরি। কিন্তু বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙতে তারা দেখেন বিছানায় দুই সন্তান থাকলেও নিখোঁজ হয়ে গিয়েছে তাঁদের দেড় বছরের মেয়ে। বিষয়টি জানাজানি হতে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সন্ধে প্রায় আড়াই দিন ধরে গ্রামের প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে শুরু হয় তল্লাশি। কিন্তু কোনও হদিশ মেলেনি শিশুর। এরপরেই সন্দেহ হয় তদন্তকারী অফিসারদের।

দম্পতিকে আটক করে টানা জেরা করতেই সামনে আসে আসল ঘটনা। এরপরেই বাড়ি থেকে ৭০০ মিটার দূরে একটি ঝোপঝাড় থেকে বেশকিছু হাড়গোড় উদ্ধার করে পুলিশ। সেগুলো ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ।