গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Bankura স্ত্রীকে নর্দমায় চুবিয়ে খুন স্বামীর, কাটারির কোপ স্ত্রীরও

    স্ত্রীকে নর্দমায় চুবিয়ে খুন স্বামীর, কাটারির কোপ স্ত্রীরও

    0
    166
    ছবি সৌজন্যে : নিজস্ব
    স্ত্রীকে নর্দমায় চুবিয়ে শ্বাসরোধ করে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। বাঁকুড়ার সিমলাপালে স্ত্রীকে খুনের অভিযোগের ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে।
    জানা গিয়েছে বছর ৫৫-র সাবিত্রী গরাইয়ের সঙ্গে প্রায়ই ঝামেলা হত পেশায় কৃষক স্বামী সাধন গরাইয়ের। অভিযোগ বুধবার রাতে সাধন স্ত্রী সাবিত্রীকে বাড়ির পিছনে নিয়ে যায়। সেখানে নর্দমায় ঢুকিয়ে খুন করে। এরপর থানায় আত্মসমর্পণ করেন। পরে অভিযুক্ত সাধন গরাইকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে অসুস্থ স্বামীকে কাটারির কোপে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছেন স্ত্রী। বাঁডুর ছাতনার কাঁটাপাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে জিতেন মাল দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। বুধবার স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি হয়।
    রাগের মধ্যেই স্বামীর গলায় কাটারির কোপ বসিয়ে দেন স্ত্রী। বিছানাতেই মৃত্যু হয় জিতেনের। এরপর ছেলের অভিযোগের ভিত্তিতে মাকে গ্রেফতার করে পুলিশ।