গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Bankura পুলিশ অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তপ্ত বাঁকুড়া

    পুলিশ অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, তপ্ত বাঁকুড়া

    0
    327
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চুরির অপবাদে পুলিশ অফিসারের বিরুদ্ধে পরিচারিকার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে দফায় দফায় উত্তপ্ত বাঁকুড়ায়। রানিবাঁধের স্ট্যাচু মোড়ে রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সরব হয়েছেন স্থানীয়রা।

    বিক্ষোভ তুলতে লাঠিচার্জ করে পুলিশ ও র‍্যাফ। বাড়িতে টাকা চুরির অভিযোগে পরিচারককে বেধড়ক মারধর করেন বাঁকুড়ার রানিবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায়চৌধুরি। প্রায় ১২ লাখ টাকা খোয়া গিয়েছে বলে অভিযোগ করে পরিচারককে বেল্ট, লাঠি দিয়ে মারধর করেন। নিজের সার্ভিস রিভলবার দেখিয়ে ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপর পরিচারকের রাজাকাটার বাড়িতে চড়াও হয়ে টাকা, সোনা নিয়ে যায় বলে অভিযোগ। এমনকি ওই যুবকের দিদিকে শ্লীলতাহানি করেন এবং কপ্রস্তাব দেন বলে অভিযোগ। তারপরেও শুক্রবার ছেলেটিকে ডেকে ফের মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই তেতে ওঠে এলাকা। বিষয়টি জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। বাঁকুড়া ঝিলিমিলি রাস্তার ওপর ক্ষুদিরাম বসু স্ট্যাচু মোড়ে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন।

    শুক্রবার রাতের পর শনিবারও পুলিশ অফিসারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী, র‍্যাফ গিয়ে লাঠিচার্জ করে।