গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Bankura বাঁকুড়ায় পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু 

    বাঁকুড়ায় পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু 

    0
    416
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিজের বাড়ি থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। নিহতের যুবক বছর ২৬-র সন্দীপ মুদি। ঘটনাটি খাতড়ার দহলা পঞ্চায়েতের বীরখাম গ্রামের। জানা গিয়েছে, ওই যুবক পেশায় পরিযায়ী শ্রমিক।
    কয়েকদিন আগেই তিনি বাড়ি ফিরেছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন সন্দীপ। রবিবার সকাল থেকে ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে চিন্তায় পড়েন বাবা-মা। পড়শিরা ছাদে উঠে সিঁড়ি দিয়ে নেমে ঘরের ভেতর উঁকি দেন।
    সেখানেই দেখা যায়, ঘরের মধ্যে ঢাকা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে সন্দীপের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খাতড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে খাতড়া থানার পুলিশ।