গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Bankura বাঁকুড়া-চন্দ্রকোণায় দুর্ঘটনা, আহত একাধিক  

    বাঁকুড়া-চন্দ্রকোণায় দুর্ঘটনা, আহত একাধিক  

    0
    283
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঁকুড়ার কোতুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান। এই ঘটনায় আহত হয়েছেন একাধিক শ্রমিক।
    এদের মধ্যে চারজনের শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, বাঁকুড়ার ইন্দাস ব্লক থেকে কোতুলপুর ব্লকে লেবারের কাজ করতে এসে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যান পাল্টি খেয়ে আহত  হয়েছেন ২০ থেকে ২৫ জন। স্থানীয় মানুষজন ও কোতুলপুর থানার পুলিশের চেষ্টায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কোতুলপুর গ্রামীণ হাসপাতালে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোতুলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা স্থানান্তরিত করেছে অন্যত্র। এদিকে, ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের চন্দ্রকোনা থানার কালিকাপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনা।
    মেদিনীপুর থেকে ঘাটাল গামি যাত্রীবাহী মারুতির সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংষর্ষে মারুতি থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ক্ষীরপাই হাসপাতালে।