গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home West Medinipur দাসপুরে ফের ধরা পড়ল নিষিদ্ধ কাফ সিরাপ চক্র

    দাসপুরে ফের ধরা পড়ল নিষিদ্ধ কাফ সিরাপ চক্র

    0
    496
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দাসপুরে বেলিয়াঘাটা এলাকায় ফের ধরা পড়েছে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্র। ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কে তল্লাশি চালিয়ে ছয়জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।
    গাড়ি চেকিং চলাকালীন পুলিশের জালে ধরা পড়ে গাড়িসহ একাধিক পাচারকারী। জানা গেছে, এই কাফ সিরাপ নেশা করার জন্য ব্যবহার করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ কাফ সিরাপ পাচারকারীদের উপর নজর রাখছিল তারা। ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতারও করেছে পুলিশ। ঘাটালের এসডিপিও বলেছেন, এই কফ সিরাপ বিক্রি বা পাচার করা আইনত অপরাধ।
    গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বেলিয়াঘাটা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কফ সিরাপসহ ছয় জন দুষ্কৃতীকে পাকড়াও করেছে দাসপুর থানার পুলিশ।