গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk রেকর্ড বৃষ্টিতে বানভাসি মুম্বই, বাতিল বিমান-ট্রেন     

    রেকর্ড বৃষ্টিতে বানভাসি মুম্বই, বাতিল বিমান-ট্রেন     

    0
    148
    Rain ravaged Mumbai trains also suffer
    Rain ravaged Mumbai trains also suffer
    মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে থমকে গিয়েছে মুম্বই। বাতিল হয়ে গিয়েছে ৫০টি বিমান, লাইনে জল জমে যাওয়ায় বন্ধ ট্রেন চলাচলও।
    জল জমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ট্র্যাফিক জ্যামে নাস্তানাবুদ হয়েছেন ব্যস্ত শহরের মানুষজন। পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে, সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনটিতে স্কুল কলেজে অর্ধদিবস ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে প্রশাসন। জরুরি দরকার ছাড়া বাড়ি থেকে বেরোতেও বারণ করা হয়েছে মুম্বইবাসীকে।রবিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল মুম্বইয়ে। সোমবার সকাল পর্যন্ত টানা সাত-আট ঘণ্টা সেই বৃষ্টি চলেছে। তাতেই ডুবজলে দেশের অর্থনৈতিক রাজধানী। অধিকাংশ এলাকাতেই রেললাইনে জল জমেছে। বাতিল হয়েছে বহু ট্রেন এবং বাস পরিষেবা।মুম্বই শহরের লাইফ লাইন হিসেবে ধরা হয় লোকাল ট্রেনকে। সেখানেও বেহাল অবস্থা।নিচু এলাকাগুলিতে সড়কপথে হাঁটুর উপরে উঠেছে জমা জল।কিছু কিছু এলাকায় জলের স্রোতে রাস্তায় গাড়ি ভেসে যাওয়ার খবরও মিলেছে। জমা জলের সমস্যা রয়েছে আন্ধেরি, কুর্ল, বান্দুপ, কিং’স সার্কেল, ভিলে পার্লে এবং দাদরেও। এই পরিস্থিতিতে মুম্বইবাসীকে বলা হয়েছে সমুদ্রসৈকতে না যেতে।