গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports লেভানদোস্কিকে নিয়ে বার্সার ‘জালিয়াতি’

    লেভানদোস্কিকে নিয়ে বার্সার ‘জালিয়াতি’

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স

    অবিশ্বাস্য হলেও সত্য, একসময় নাকি বার্সেলোনা নিজের খেলোয়াড় রবার্ট লেভানদোস্কিকেই গোল করতে নিষেধ করেছিল। পোলিশ লেখক সেবাস্তিয়ান স্তাসেভস্কির লেখা,দি রিয়েল লেভানদোস্কি বই প্রকাশের পর ফুটবল দুনিয়ায় এ নিয়ে তৈরি হয়েছে তোলপাড়।

    ২০২২ সালের জুলাইয়ে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় পা রেখেছিলেন লেভানদোস্কি।নতুন ঠিকানায় মাত্র কিছুদিনের ভেতরই গোলউৎসব শুরু করেন তিনি। সেই সিজনেই আগেভাগে লা লিগার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয় কাতালান ক্লাবটির।তবে বইটিতে দাবি করা হয়েছে, লিগের শেষ দু’ রাউন্ড শুরুর আগে এক বার্সা বোর্ড সদস্য নাকি তারকা স্ট্রাইকারকে আলাদা ডেকে বলেছিলেন, রবের্ত, আমরা চাই শেষ দুই ম্যাচে তুমি গোল না করো।সেই সময় লেভানদোস্কির গোলসংখ্যা ছিল ২৩।যদি ২৫-এ পৌঁছে যেত, তবে বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি অনুযায়ী অতিরিক্ত ২৫ লাখ ইউরো দিতে হতো বার্সেলোনাকে। আর্থিক সংকটে জর্জরিত ক্লাবটির জন্য সে চাপ সামলানো ছিল কঠিন।এরপর শেষ দুই ম্যাচে গোল না করলেও সিজনের শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন লেভানদোস্কি।ঘটনাটি সামনে আনার পর  সোশ্যাল মিডিয়ায় বিস্ময় প্রকাশ করেছেন খ্যাতনামা ফুটবল সাংবাদিক গিইয়েম বালাগ। তিনি মনে করেন, সেই সময় খুব আর্থিক সমস্যায় ছিল বার্সেলোনা।

    যে কারণেই তার আগের বছর ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছেড়ে যেতে হয়েছিল ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসিকে।বালাগের ধারণা, দু’ বছর আগের এই ঘটনা নতুন করে প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফুটবল বিশ্বে নতুন বিতর্কও তৈরি হতে পারে।