গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports নতুন আশায় বার্সেলোনা কোচ

    নতুন আশায় বার্সেলোনা কোচ

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স

    নভেম্বর মাসটা হয়তো ভুলেই যেতে চাইবে বার্সেলোনা। এই সময়ে যে লা লিগায় চার ম্যাচ খেলে তিনটিতেই তারা থেকেছে জয়হীন।

    হতাশাময় মাসটা শেষের পর তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হান্সি ফ্লিক। ডিসেম্বর তাদের জন্য ভালো কাটবে বলে আশাবাদী বার্সেলোনা কোচ।লা লিগায় ঘরের মাঠে এস্পানিওলকে ৩-১ গোলে হারিয়ে নভেম্বর শুরু করেছিল বার্সেলোনা। ওই মাসে লিগে পরের তিন ম্যাচের দুটিতেই তারা হারে, ড্র হয় অন্যটি।গত আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে হারে কাতালান দলটি। বিরতির পর মাঠে ফিরে ম্যাচের শেষ দিকে দুই গোল হজম করে তারা ২-২ ড্র করে সেল্তা ভিগোর সঙ্গে। এরপর চ্যাম্পিয়ন্স লিগে ব্রেস্তকে ৩-০ গোলে হারালেও, ঘরোয়া লিগে ফিরে লাস পালমাসের বিপক্ষে হেরে যায় ২-১ গোলে, যাদের বিপক্ষে লিগে ঘরের মাঠে ১৯৭১ সালের পর থেকে টানা ২০ ম্যাচে অপরাজিত ছিল তারা।চলতি আসরে প্রথম ১২ ম্যাচে যেখানে বার্সেলোনার হার ছিল স্রেফ একটি, সেখানে পরের তিন ম্যাচের দুটিতেই এই স্বাদ পেতে হয়েছে তাদের।জয়ে ফেরার লক্ষ্যে রিয়াল মায়োর্কার মাঠে খেলবে ২৭ বারের লা লিগা চ্যাম্পিয়নরা। আগের দিন ফ্লিক বলে ছে ন, নতুন মাসে ভালো কিছুর আশায় আছেন তিনি।পালমাসের বিপক্ষে গোলের জন্য মোট ২৭টি শট নিয়েও একটির বেশি গোল করতে পারেননি বার্সেলোনা।

    প্রতিপক্ষের গোলমুখে দলকে তাই আরও কার্যকর দেখতে চান কোচ।১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।