গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Sports রিয়ালকে হারালো বার্সেলোনার মেয়েরা

    রিয়ালকে হারালো বার্সেলোনার মেয়েরা

    0
    1047
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখল বার্সেলোনার মেয়েরা। গোল উৎসব করে টানা চতুর্থবারের মতো জিতল স্প্যানিশ সুপার কাপ। স্পেনের লেগানেসে ফাইনালে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা।

    সেমিফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারানো বার্সেলোনা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে কারোলিন গ্রাহাম হানসেনের একটি ও ইভা পায়োরের দুটো গোলে প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।বিরতির পর ব্যবধান বাড়ান পাত্রি গুইহারো ও আলেক্সিয়া পুতেয়াস।মহিলা ফুটবলে রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ বারের দেখায় সবকটিতে জিতল বার্সেলোনা। দু’ দল ফাইনালে মুখোমুখি হলো এবারই প্রথম।এই মাসের শুরুর দিকে সৌদি আরবে ছেলেদের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জেতে বার্সেলোনা। সিজনের প্রথম দুইটি ক্লাসিকোই জিতেছে কাতালান দলটি।২০১৯-২০ সিজনে নতুন আঙ্গিকে মেয়েদের স্প্যানিশ সুপার কাপ শুরুর পর ছ’বারের পাঁচবারই ট্রফি জিতল বার্সেলোনা। গত সিজনে প্রথমবারের মতো কোয়াড্রপল অর্থাৎ চার ট্রফি জয়ের পর চলতি সিজনেও তেমন কিছুর পথে প্রথম ধাপ পার হলো দলটি।

    এই সিজনে লিগা এফ-এ ১৬ ম্যাচের সবকটি জিতে বার্সেলোনা শীর্ষে আছে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে। কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেছেন পুতেয়াসরা।