
ম্যানচেস্টার সিটির সঙ্গে পেপ গার্দিওলা চুক্তি আরো এক বছর বাড়তে পারে। যদিও ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার গুঞ্জনও আছে তার।ইংল্যান্ডের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে গার্দিওলা বলেছেন , ইংল্যান্ডের পরবর্তী কোচ হবেন, এই কথা সত্যি নয়।
তিনি যদি সিদ্ধান্ত নিতেন তাহলে বলতেন।এদিকে সিটি তারকা আর্লিং হালান্ডকে পেতে মরিয়া বার্সেলোনা।বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা যেকোনো মূল্যে তাকে স্পেনে আনতে চান। অন্যদিকে ক্রিস্টাল প্যালেস উইঙ্গার এবেরেচি এজকে পেতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড।আগ্রহ আছে টটেনহাম হটস্পারেরও। এজকে পেতে ব্রুনো ফার্নান্দেস কিংবা মার্কাস রাশফোর্ডকে বিক্রি করতে রাজি তারা। ওদিকে বায়ার্ন মিউনিখের জুটি লেরয় সানে এবং লিওন গোরেৎজকারকেও পেতে চায় রেড ডেভিলরা। অন্যদিকে চেলসির বেন চিলওয়েলকে সই করাতে আগ্রহী সিরি আ’র দল নাপোলি।তবে এই সিজনে ব্লুজদের হয়ে মাত্র ৪৫ মিনিট খেলেছেন তিনি।প্রাথমিকভাবে লোনে যেতে পারেন হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদের রাডারে রয়েছেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা।রিয়াল মাদ্রিদ নজর রাখছে বায়ার লেভারকুসেনের জেরেমি ফ্রিম্পংয়ের দিকেও। তবে আপাতত আলেকজান্ডার-আর্নল্ডকে পেতে সর্বোচ্চ চেষ্টা করছে। খবর,পল পগবা তার নিষেধাজ্ঞা কমে আসার পর জুভেন্টাস ছাড়ার পথ খুঁজছে।
তবে মিডফিল্ডার পগবা রাশিয়ান ক্লাব ব্রোক বয়েজ এফসিতে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার সম্ভাব্য গন্তব্য হতে পারে ফ্রান্সের কোনো ক্লাবে।








