গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় বার্সেলোনা

    ইয়ামালকে নিয়ে দুশ্চিন্তায় বার্সেলোনা

    0
    73
    ছবি সৌজন্যে : এক্স

    লামিনে ইয়ামালের চোট বার্সার মাথাব্যথা আগেই বাড়িয়েছে। ১৮ বছর বয়সী উইঙ্গার পিউবালজিয়া–জনিত চোট থেকে সেরে অনেকটাই উঠছেন, যে সমস্যা তাকে টানা পাঁচ ম্যাচের বাইরে রেখেছে।

    তবে শেষ স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ০-৩ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচে ইয়ামালের সঙ্গে স্বাগতিক দর্শকদের আচারণ দুশ্চিন্তায় ফেলেছে বার্সাকে।সম্প্রতি প্রায়ই প্রতিপক্ষের মাঠে আক্রমণ আর বিদ্বেষের শিকার হচ্ছেন ইয়ামাল। আর ক্লাবের প্রাণভোমরাকে নিয়ে তাই স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বার্সা।রিপোর্ট অনুযায়ী, লামিন ইয়ামাল প্রতি মাঠেই যেন  দুয়োধ্বনি হজম করতে হচ্ছে।স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুগের বিপক্ষে সাম্প্রতিক অ্যাওয়ে ম্যাচেও দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে।এমনকি ম্যাচ শেষে এক চেলসি খেলোয়াড়ও ইয়ামালকে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেছেন।সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে এল ক্লাসিকোতে সান্তিয়াগো বের্নাবেউতে,যেখানে উত্তেজনা চরমে উঠে হাতাহাতির পর্যায়ে যায়, আর রিয়াল মাদ্রিদের দানি কারভাহাল ও থিবো কুর্তোয়ার মতো অভিজ্ঞ ফুটবলাররাও ইয়ামালকে আক্রমণের লক্ষ্যবস্তু বানান।রিপোর্ট বলছে,বার্সেলোনা ইয়ামালের এই বদলে যাওয়া ইমেজ নিয়ে বেশ চিন্তিত।কারণ লামিন ইয়ামাল কেবল একজন ফুটবলার নন,তিনি এখন ক্লাবের অন্যতম প্রধান মুখ।

    বার্সার বানিজ্যিক আইকনও তো সেই ইয়ামালই। তাঁর ১০ নম্বর জার্সি তৈরি করেছে ক্লাবের নতুন আয়ের ধারা।