বার্সেলোনা : বড় জয়ে গাভির প্রত্যাবর্তন

0
132

আগের দিন পয়েন্টের হিসাবে বার্সাকে ছুঁয়ে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। তবে ২৪ ঘন্টার ব্যবধানে আবারও রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা।

দাপুটে ফুটবলে সেভিয়াকে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের প্লেয়াররা। নিজেদের মাঠ অলিম্পিক লুইস কোম্পানিসে সেভিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।জোড়া গোল করেছেন লেভানডভস্কি ও তোরে। বাকি গোলটি করেছেন পেদ্রি। বার্সেলোনা প্রথম লিড নেয় ২৪ মিনিটে।রাফিনিয়াকে সেভিয়ার ফার্নান্দেস বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।স্পট-কিক থেকে গোল করেন লেভানডভস্কি।গোল পাওয়ার পর বিধ্বংসী হয়ে ওঠে বার্সেলোনা। ২৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে পেদ্রির দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। ৩৯ মিনিটে রাফিনিনিয়ার পাস থেকে ব্যবধান ৩-০ করেন লেভা। ৮৩ মিনিটে লিগামেন্টের চোট সেরে ৩৪৮ দিন পর কাল যখন মাঠে ফেরেন গাভি। তাকে জায়গা দিতে উঠে যান যিনি, সেই পেদ্রি অধিনায়কের আর্মব্যান্ডও পরিয়ে দেন সতীর্থ গাভিকে। এর আগের মিনিটে গোল করেন তোরে। শেষ ৩ মিনিটে হয়েছে আরও ২টি গোল।

৮৭ মিনিটে সেভিয়ার স্তানিস ইদুম্বোর সান্ত্বনাসূচক গোলের পরের মিনিটেই বার্সার পাবলো তোরের গোল। ৫-১ ব্যাবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ছবি  সৌজন্যে : এক্স