
র্যাগিংয়ে অভিযুক্ত বর্ধমান মেডিক্যালে সাসপেন্ডেড ১০ স্টুডেন্টকে ক্লাস করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত ক্লাস করার অনুমতি দিলেও তাঁরা এখনই হস্টেলে প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন।
নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ১১ সেপ্টেম্বর ইশা পাল সহ ১০ জনের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ আনেন বর্ধমান মেডিক্যাল কলেজের কয়েকজন ছাত্রছাত্রী। এরপরেই এই ১০ জন পড়ুয়াকে ক্লাস এবং হস্টেলে ঢুকতে নিষেধ করেছিল কলেজ কাউন্সিল। শুক্রবার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন এই সাসপেন্ডেড ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবেন। তবে এখনই হস্টেলে ঢুকতে পারবেন না তাঁরা। শুক্রবার হাইকোর্টে অভিযুক্তদের হয়ে সওয়াল করেছেন তৃণমূল সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তাঁর অভিযোগ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের চাপেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল কলেজ কাউন্সিল। যদিও কলেজ কাউন্সিল কোনওভাবেই কাউকে সাসপেন্ড করতে পারে না। এই ক্ষমতা রয়েছে অ্যাকাডেমিক কাউন্সিলের।
