গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জাতগণনা মন্তব্য, রাহুলকে সমন বারেলি কোর্টের

    জাতগণনা মন্তব্য, রাহুলকে সমন বারেলি কোর্টের

    0
    114
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    লোকসভা নির্বাচনের প্রচারে দেশব্যাপী জাতগণনা নিয়ে মন্তব্যের জেরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছে বারেলির এক আদালত। 
    আগামী ৭ জানুয়ারি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গিয়েছে, আগামী ৭ জানুয়ারি রাহুলকে হাজিরা দিতে বলেছে বারেলির আদালত। সেই মর্মে নোটিস পাঠানো হয়েছে। লোকসভা নির্বাচনে জাতগণনা নিয়ে এক মন্তব্যের জেরে আদালতে মামলা হয়। আবেদনকারী পঙ্কজ পাঠকের দাবি, রাহুলের মন্তব্য দেশে গৃহযুদ্ধে’র সূচনা করতে পারে। তাঁর কথায়, প্রথমে এমপি-এমএলএ আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু তা খারিজ হয়ে যায়। তার পরই জেলা জজ আদালতে যাওয়া হয়। সেখানে আবেদন গৃহীত হয়েছে এবং রাহুলকে নোটিস পাঠানো হয়েছে। এর আগেও অন্য একাধিক মামলায় দেশের বিভিন্ন আদালত থেকে সমন পাঠানো হয়েছেরাহুল গান্ধীকে। কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে, কখনও আবার আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
     লোকসভা নির্বাচনের আগে হায়দরাবাদে একটি প্রচারসভায় রাহুল বলেছিলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে দেশব্যাপী জাতগণনা ছাড়া আরও কিছু সমীক্ষা করবে। দেশের জনগণের মধ্যে সম্পদের বণ্টন নিশ্চিত করতে একটি আর্থিক সমীক্ষাও চালাবে কংগ্রেস।