গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home North 24Pgs অর্জুন-পবন-কে তলবে বারাকপুর পুলিশ কমিশনারেট

    অর্জুন-পবন-কে তলবে বারাকপুর পুলিশ কমিশনারেট

    0
    109
    পুরনো একটি মামলায় ফের বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে তলব করেছে বারাকপুর পুলিশ কমিশনারেট। বুধবারই তাঁকে গোয়েন্দা দফতরে হাজিরা দিতে হবে বলে নির্দেশ নোটিসে।
    তদন্তে সহযোগিতায় রাজি অর্জুন সিংও। মঙ্গলবার নোটিস পেয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, বুধবার কমিশনারেটের গোয়েন্দাদের মুখোমুখি হবেন। তবে গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই ব্যাখ্যা দিলেন অর্জুন সিং। তাঁর ছেলে, ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে অন্য একটি মামলায় নোটিস পাঠানো হয়েছে। তাঁকেও হাজিরা দিতে হবে বুধবার। এনিয়ে পবন সিংয়ের অভিযোগ, অর্জুন সিংয়ের ছেলে বলেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুলিশ এসব করছে। হয়তো তাঁকেও মিথ্যেভাবে জেলে যেতে হতে পারে। তিনি সবদিক থেকে প্রস্তুত।
    অর্জুন-পবনের বক্তব্যকে কটাক্ষ করে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলছেন, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং যা যা দুর্নীতি করেছেন, সেইগুলো সব সামনে আসছে। উনি মিথ্যে যুক্তি খাঁড়া করে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। এর আগেও অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি।