
মার্কিন নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্কবার্তা জারি করেছে আমেরিকা। বলা হয়েছে, পাকিস্তান স্থানীয় বাসিন্দাদের জন্যও নিরাপদ নয়। এমনকী, সেখানে পর্যটক এবং বিদেশিদের ওপরেও যখন-তখন হামলা হয়। ভারত পাকিস্তান সংলগ্ন এলাকা, প্রকৃত নিয়ন্ত্রণরেখা, বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া এই জায়গাগুলিতে যেতে পুরোপুরি নিষেধ জারি করেছে আমেরিকার বিদেশ দফতর।
সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে এই জায়গাগুলি একেবারেই নিরাপদ নয় বলে উল্লেখ করা হয়েছে মাকিন সরকারের বিবৃতিতে। মাঝে মধ্যেই বিভিন্ন দেশ সম্পর্কে এই ধরণের ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে থাকে আমেরিকা। ২০২৪ সালে ভারতের বেশ কিছু জায়গার নাম উল্লেখ করে একই ভাবে সতর্ক করা হয়েছিল। তালিকায় ছিল জম্মু ও কাশ্মীর এবং মণিপুর।
