ফের বারুইপুর, নাবালিকাকে ধর্ষণের চেষ্টা

0
133
ছবি সৌজন্যে : নিজস্ব
আবার সেই বারুইপুর। এবার বাড়ি থেকে পালিয়ে যাওয়া নাবালিকাকে ফুঁসলিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। যদিও ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
উদ্ধার করা হয়েছে মেয়েটিকেও। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা ওই নাবালিকা ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে যায়। সেখানে সামাদ নামে এক অভিযুক্তর সঙ্গে তার পরিচয় হয়। খাবারের লোভ দেখিয়ে মথুরাপুরের বাসিন্দা সামাদ মেয়েটিকে তাঁর সঙ্গে নিয়ে যায়। ট্রেনে করে তারা বারুইপুরের শাসন এলাকায় যায়।
সেখানে সামাদ একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেখানেই ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত সামাদকে গ্রেফতার করে পুলিশ।