ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত-র বাড়িতে আগুন

0
275
ছবি সৌজন্যে : নিজস্ব
রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ক্লাস নাইনের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বারুইপুরে অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিলেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে বারুইপুরের বৃন্দাখালি পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নাবালিকা শুক্রবার বাড়ির পাশেই একটি চায়ের দোকানে গিয়েছিলেন। অভিযোগ সেই সময় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি নির্মীয়মাণ বাড়িতে তুলে নিয়ে যায় ২ যুবক। নাবালিকার চিৎকার করলেও একটি অনুষ্ঠানে মাইক বাজায় কেউ শুনতে পায়নি। এরপরেই পরিবারের লোকজন ওই নিমীয়মাণ বাড়ির কাছে গেলে পালিয়ে যায় দুই যুবক।
বিষয়টি জানাজানি হতে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই অভিযুক্ত-র বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। যদিও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।