গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home South 24 Pgs বারুইপুরে নাবালককে কোপালো দুষ্কৃতীরা

    বারুইপুরে নাবালককে কোপালো দুষ্কৃতীরা

    0
    175
    ছবি সৌজন্যে : নিজস্ব
    খুনের উদ্দেশ্যে বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরে এক নাবালককে কোপানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে মহম্মদ তানভীর নামে এক নাবালক বাড়ি ফেরার সময় মল্লিকপুর গনিমান এলাকায় তার উপর চড়াও হয় দু’জন দুষ্কৃতীকে। কিছু বুঝে ওঠার আগেই আচমকা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে তারা। আশেপাশের লোকজন চলে এলে সেখানে থেকে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই নাবালককে প্রথমে বারুইপুর মহকুমা হাসাপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়েছে।
    যদিও নাবালকের দিদির অভিযোগ তার ভাইয়ের দুই বন্ধুই একাজ করেছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।