
বাসন্তীতে ঘুমন্ত দম্পতিকে কড়ুল দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
রাতের অন্ধকারে দম্পতির চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে আসে। অভিযুক্তকে ধরে ফেলে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আক্রান্ত দম্পতিকে উদ্ধার কছে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানার আমঝাড়া পঞ্চায়েতের তালদা শিকারী পাড়ার দম্পতি তপন নস্কর ও প্রতিমা নস্কর। শুক্রবার রাতে ঘুমাচ্ছিলেন। অভিযোগ সেই সময় পাড়ার যুবক চিন্তামণি পুরকাইত কুড়ুল হাতে দরজা ভেঙে ঢুকে পড়ে।
অভিযোগ ঘরে ঢুকে কুড়ুল দিয়ে দম্পতিকে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। দম্পত্তির চিৎকারে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। তারা দৌড়ে আসে।অভিযুক্ত চিন্তামণিকে ধরে ফেলে।
