
বাসন্তীতে বিস্ফোরণে আহত নাবালককে দেখে গিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। শনিবার সকালে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস হাসপাতালের ট্রমা কেয়ারে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
জখম ক্লাস টুয়ের ছাত্রকে দেখে এসে তুলিকা দাস জানিয়েছেন একাধিক সার্জারি হয়েছে। এখন কথা বলার অবস্থায় এসেছে। তার সঙ্গে দু’একটি কথা হয়েছে। চিকিৎসা নিয়ে সন্তোষপ্রকাশ করেছেন তিনি। তুলিকা দাস জানিয়েছেন বাচ্চাটির চোখে সার্জারি হয়েছে। চোখ রক্ষা করা যাবে কিনা এখনও নিশ্চিত নয়। তবে কিছুটা আশার আলো রয়েছে। বড়দিনের আগের দিন বুধবার বোমা ফেটে গুরুতর জখম হয় ওই নাবালক। তাঁর ডান হাতের তিনটি আঙুল উড়ে গিয়েছিল। ডান হাতের ক্ষতিগ্রস্ত আঙুলের অপারেশন করা হয়েছে। দুটি আঙুলকে বাঁচানো গেলেওে বাকি আঙুলগুলোর ক্ষতি হয়েছে।0






