গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Hooghly টিকিট না দিলে গঙ্গায় স্নান : অসিত, পাল্টাও  

    টিকিট না দিলে গঙ্গায় স্নান : অসিত, পাল্টাও  

    0
    126
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় দিদি আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট না দেয়, বেঁচে যাবেন, গঙ্গায় স্নান করবেন।

    এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর আরও মন্তব্য, দল বললে পদত্যাগ করে চলে যাবেন। কারণ এই টিম নিয়ে আর চলতে পারছেন না তিনি। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের ভাইরাল ভিডিও-য় চাঞ্চল্য। এদিকে, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ফেসবুক পোস্টে লিখেছেন, চরিত্রহীন, লম্পট, তোলাবাজ ও পরহিংসাকারী কিছু ব্যক্তি তাঁর সম্বন্ধে না জেনে সোশ্যাল মিডিয়ায় ওলট-পালট মন্তব্য করছে। যিনি কিনা ২০০২ সাল থেকে তৃণমূল কংগ্রেস দল করতে এসেছেন আর তিনি ১৯৯৫ সাল থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিঙ্গুর আন্দোলনের ইতিহাস তো সর্বজন বিদিত। তাই, এসব অ-প্রকৃতিস্থ ব্যক্তি সোশ্যাল মাধ্যমে মন্তব্য করে দলেরই ক্ষতি করছে।

    সিঙ্গুর আন্দোলন করতে গিয়ে বেচারাম মান্না মার খেয়েছে, জেল খেটেছে আর এরা আন্দোলন নামে জেলায় চাঁদা তুলেছে।