
নয়া অভিবাসন নীতিকে ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকারা লস অ্যাঞ্জেলেস-এ। বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিতেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে উদ্দেশ্যমূলক, উসকানিমূলক হিসাবে সমালোচনা করে বাতিলের আবেদন জানিয়েছেন। বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে যানজট সৃষ্টি করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাসের শেল ও রবার বুলেট ছুড়তে হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।








