
তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে রণক্ষেত্র ভাঙড়। আরাবুল ইসলামের পতাকা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।
জানা গিয়েছে পতাকা উত্তোলনের পর ফেরার পথে আরাবুলের গাড়ির ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আরাবুলের এক সঙ্গীর গাড়ি লক্ষ্য করে ফেলা হয় কংক্রিটের চাই। আরাবুল এবং তাঁর অনুগামীদের অভিযোগ যাঁরা হামলা চালিয়েছে তাঁরা শওকত মোল্লার অনুগামী। বুধবার সকালে ওয়াড়িতে আরাবুল ইসলাম দলের পতাকা তোলার পর যখন ফিরছিলেন তখনই সংঘর্ষ বাধে। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দাবি আরাবুল ইসলাম দলের কোনও পদে নেই। এলাকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছেন আরাবুল ইসলাম।
এদিকে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে এলাকায় পৌঁছয় লেদার কমপ্লেক্স থানা এবং হাতিশালা থানার বিশাল পুলিশবাহিনী। লাঠিচার্জ করে দুই পক্ষকে এলাকা থেকে হঠিয়ে দেয়।







