গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports বোকাকে হারিয়ে শেষ ষোলোতে বায়ার্ন

    বোকাকে হারিয়ে শেষ ষোলোতে বায়ার্ন

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর বিপক্ষে ইউরোপিয়ান ক্লাবগুলোর টানা হারের মাঝে স্বস্তির জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন ও মাইকেল ওলিসের গোলে আর্জেন্টিনার বোকা জুনিয়র্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। এর মাধ্যমে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর টিকিটও পেয়ে গেছে বায়ার্ন।এর আগে প্যারিস সেন্ট জার্মেই ,পিএসজি হেরেছিল বোটাফোগোর কাছে, আর চেলসি হেরেছিল ফ্ল্যামেঙ্গোর কাছে।

    তবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বায়ার্ন দেখাল আলাদা চিত্র,দক্ষতা, বলের উপর নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপের সম্মান কিছুটা হলেও রক্ষা করল তারা।ম্যাচ দেখতে উপস্থিত ৬৩ হাজার ৫৮৭ দর্শকের সামনে শুরু থেকেই মাঝমাঠে আধিপত্য দেখাতে শুরু করে বায়ার্ন। জোশুয়া কিমিচ ও লিওন গোরেৎসকা খেলেন নিয়ন্ত্রিত ফুটবল, আর ফরোয়ার্ডরা আতঙ্ক ছড়ায় বোকার রক্ষণভাগে।৮ মিনিটে কর্নার থেকে ওলিস গোল করলে ফাউলের আবেদন করে বোকা।সঙ্গে সঙ্গে ভিএআর দেখে গোল বাতিল করেন রেফারি। এতে আপাতত রক্ষা পায় আর্জেন্টাইন ক্লাবটি। তবে এর ১০ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেইন। বোকা বক্স থেকে বল ক্লিয়ার করতে না পারায় বল পেয়ে যান ইংলিশ ফরোয়ার্ড।এরপরই ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। বোকাও অবশ্য হার মানেনি। ৩২ মিনিটে কেভিন সেননের নেওয়া এক দুর্দান্ত ফ্রি-কিক ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

    পরক্ষণেই বোকার আরও এক শট ফেরান জার্মান গোলরক্ষক।এরপরই ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। বোকাও অবশ্য হার মানেনি। ৩২ মিনিটে কেভিন সেননের নেওয়া এক দুর্দান্ত ফ্রি-কিক ফিরিয়ে দেন জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। পরক্ষণেই বোকার আরও এক শট ফেরান জার্মান গোলরক্ষক।দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার অব্যাহত রাখে বায়ার্ন।