
জার্মানির বুন্ডেসলিগার চ্যাম্পিয়ন হিসেবে সিজন শেষ করল বায়ার্ন মিউনিখ। হফেনহেইমের বিপক্ষে ম্যাচটি আরেক কারণেও বিশেষ। এটিই জার্মান চ্যাম্পিয়নদের জার্সিতে টমাস মুলারের শেষ ম্যাচ।
হফেনহাইমকে তাদের মাঠেই ৪-০ গোলে হারিয়ে ক্লাব কিংবদন্তিকে দারুণ এক বিদায়ী উপহার দিল ঐতিহ্যবাহী ক্লাবটি।ম্যাচের ৩৩ মিনিটে ফরাসি তারকা মাইকেল ওলিস চমৎকার এক ফ্রি-কিকে গোল করে এগিয়ে দেন বায়ার্নকে।
হ্যারি কেনের পুরনো সতীর্থ এরিক ডায়ারও শেষবারের মতো বায়ার্নের জার্সি গায়ে মাঠে নামেন,গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে যার মোনাকোতে যোগ দেওয়া নিশ্চিত। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন লেরয় সানে, যাকে নিয়েও গ্রীষ্মকালীন দলবদলের গুঞ্জন চলছে।





