গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports জয়ে ফিরল বায়ার্ন, হেরেছে পিএসজি

    জয়ে ফিরল বায়ার্ন, হেরেছে পিএসজি

    0
    97

    আর্সেনালের হারের রাতে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ।পর্তুগালের ক্লাব বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা।বেনফিকার মাঠে বায়ার্ন মিউনিখকে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে।

    দিনামো জাগরেবকে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বায়ার্ন পরের দু’ ম্যাচে অ্যাস্টন ভিলা ও বার্সেলোনার কাছে হেরেছে। বেনফিকার বিপক্ষে ব্যবধান কম হলেও জয়ে তো ফেরা গেছে।৬৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে জিতেছে দলটি।এ দিকে প্যারিসে আতলেতিকোর কাছে হেরেছে পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে জাইর-এমিরির গোলে পিএসজিই প্রথম এগিয়ে যায়। চার মিনিট বাদে আতলেতিকো সমতায় ফেরে নাহুয়েল মোলিনার গোলে।নব্বই মিনিট ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে আতলেতিকোকে গোল এনে দেন আনহেল কোরেয়া।

     স্প্যানিশ ক্লাবটি পায় তিন পয়েন্টের নাটকীয় জয়।এ হারে পয়েন্ট তালিকায় ২৫ নম্বরে নেমে হেছে পিএসজি। ২৩ নম্বরে আতলেতিকো।

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া