
গোলোৎসব চলছেই বায়ার্নের। চ্যাম্পিয়নস লিগে ডিনামো জাগরেবকে ৯-২ গোলে বিধ্বস্ত করেছিল ভিনসেন্ট কম্পানির দল।
ছন্দটা বুন্দেসলিগায় ধরে রেখে ওয়ের্ডার ব্রেমেনের জালেও গোল উৎসবে মাতলেন মাইকেল ওলিসে, হ্যারি কেইন, জামাল মুসিয়ালারা। এবার বায়ার্নের জয় ৫-০ ব্যবধানে।বুন্দেসলিগায় একশো ভাগ জয়ের রেকর্ডও তাতে অক্ষুণ্ন থাকল তাদের। চার ম্যাচের চারটিই জিতেছে ভিনসেন্ট কম্পানির দল। বড় জয়ে জোড়া গোল করেছেন ওলিসে, একবার করে লক্ষ্যভেদ করেছেন কেইন, মুসিয়ালা ও সের্গ জিনেব্রি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে ২০ গোল করলেন বায়ার্ন খেলোয়াড়রা।বুন্দেসলিগায় আগের ম্যাচে হোলস্টেইন কিয়েলের জালে তারা বল পাঠিয়েছিল ছ’বার।
