গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International বিবিসিকে ৩ লাখ ৯৮ হাজার ডলার জরিমানা

    বিবিসিকে ৩ লাখ ৯৮ হাজার ডলার জরিমানা

    0
    112
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট,ইডি, ভারতে বৈদেশিক মুদ্রা লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে। খবরে বলা হয়েছে, বিবিসিকে তিন লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড বা তিন লাখ ৯৭ হাজার ৯৮০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। উল্লেখ্য,বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইনের আওতায় ২০২৩ সালের এপ্রিলে বিবিসির বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।

    এর দুমাস আগে সংবাদমাধ্যমের দিল্লি ও মুম্বাই কার্যালয়ে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট,ইডি। ইডি-র বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা আইন অনুযায়ী সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্ত পরিচালনা ও জরিমানা করার অধিকার রয়েছে।অভিযোগ,বিবিসির বিদেশি মালিকানার পরিমাণ হ্রাসের জন্য তাদের ২০২৩ সালের শুরুর দিকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল।

    তাদের ২৬ শতাংশ বৈদেশিক শেয়ারের অনুমোদন ছিল।এর ফলেই তাদের জরিমানা করা হয়েছে।সংস্থার কাজকর্ম তত্ত্বাবধানে ব্যর্থতার দায়ে বিবিসির তিন পরিচালকের প্রত্যেককে প্রায় এক লাখ ৩২ হাজার ৪৩০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। অবশ্য এ বিষয়ে চূড়ান্ত কোনো আদেশনামা এখনও পায়নি বলে দাবি করেছে বিবিসি।