গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports আইসিসির আল্টিমেটাম, ভিত্তিহীন বলল বিসিবি

    আইসিসির আল্টিমেটাম, ভিত্তিহীন বলল বিসিবি

    0
    83
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নিরাপত্তাশঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল,আইসিসি-কে পাঠানো মেলের জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি।

    বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা–পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।আইসিসি আরো জানিয়েছে, উত্থাপিত সব উদ্বেগ সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী।বোর্ডের মতামতকে স্বাগত জানানো হবে এবং টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে তা যথাযথভাবে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

    বিসিবির বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ সুষ্ঠু ও সফলভাবে নিশ্চিত করতে আইসিসি এবং সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব বজায় রেখে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখা হবে।