
এশিয়া কাপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় দল এবং এর সহায়ক স্টাফকে ২১ কোটি টাকা নগদ পুরস্কারের ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা,বিসিসিআই।
ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পর এই ঘোষণা করেছে বিসিসিআই।বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, এটি ছিল অসাধারণ জয়। উদযাপনের অংশ হিসেবে খেলোয়াড় ও সহায়ক স্টাফদের জন্য ২১ কোটি টাকার নগদ পুরস্কারের ঘোষণা করা হয়েছে।এই অর্থ বিতরণ করা হবে। আমরা আমাদের ক্রিকেটারদের এবং সহায়ক স্টাফদের দুবাইয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য অত্যন্ত গর্বিত।
একইসঙ্গে,বোর্ডের সোশ্যাল মিডিয়ায়ও উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। তিনটি ধাক্কা।শূন্য প্রতিক্রিয়া। এশিয়া কাপ চ্যাম্পিয়ন। উল্লেখ্য,ভারতীয় দল টুর্নামেন্ট জুড়ে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে।









