সংঘর্ষবিরতি কার্যকর হতেই আইপিএল নিয়ে তৎপর বিসিসিআই

0
120
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণার পর আইপিএল আবার শুরু করতে তৎপর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। রবিবার থেকে আলোচনা প্রক্রিয়া শুরু হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৪৮ ঘন্টার মতো সময় লাগতে পারে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাইছেন বোড কর্তারা। গত শুক্রবার সাত দিনের জন্য স্থগিত করা হয় আইপিএল। বাকি রয়েছে ১৬ টি ম্যাচ। তার মধ্যে ১২ টি লিগ পর্বের। ফাইনাল-সহ প্লে-অফের চারটি ম্যাচ।
বর্তমান পরিস্থিতিতে আইপিএল শেষ করতে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে বোর্ড কর্তাদের। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেছেন, আইপিএল আবার শুরু করতে হলে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকগুলোর অনুমতি প্রয়োজন। কিন্তু কেন্দ্রের অনুমতি ছাড়া আবার প্রতিযোগিতা শুরু করা সম্ভব নয়।