
নদিয়ার রানাঘাটে ভোটের প্রশিক্ষণ নিতে যাওয়া শিক্ষককে মারধরের অভিযোগের প্রেক্ষিতে বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে শোকজ করেছেন জেলাশাসক। পাশাপাশি বিডিও অফিসের দুই কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
তাঁদের সাসপেন্ড করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। শুক্রবার সকালে রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর বয়েজ স্কুলে ভোটের প্রশিক্ষণ নিতে গিয়ে রক্তাক্ত হন প্রাইমারি শিক্ষক সৈকত চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ প্রশিক্ষণের আগে জায়ান্ট স্ক্রিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পের প্রচারের বিরোধিতা করেছিলেন। তারজন্য বিডিও সায়ন্তন ভট্টাচার্য-র উপস্থিতিতে বিডিও অফিসের কর্মীরাই তাঁকে মারধর করেন।
যদিও হাঁসখালির বিডিও গণ্ডগোলের কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ খারিজ করেন।






