গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home North 24Pgs স্বর্ণব্যবসায়ী খুনে ৪ মাস পরে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত 

    স্বর্ণব্যবসায়ী খুনে ৪ মাস পরে গ্রেফতার অপসারিত বিডিও প্রশান্ত 

    0
    6
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সল্টলেকের দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুনে অভিযুক্ত রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ-কে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোমবার রাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারেন তিনি।
    এই ঘটনায় তাঁকে আটক করে পুলিশ। এরপরই প্রশান্ত বর্মণ-কে ইকোপার্ক থানায় আটক করে নিয়ে আসা হয়। তারপর তাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই দুর্ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যার সত্যতা যাচাই করেনি এস নিউজ। অভিযোগ, নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় আচমকা তাঁর গাড়ি প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে। যেখানে ঘটনাটি ঘটে সেখানে কিছুটা দুরে একটি স্কুটার দাঁড় করানো ছিল। ওই ব্যক্তি ছিটকে এসে ওই স্কুটারআরোহীর গায়ে গিয়ে পড়েন বলে অভিযোগ। ওই ব্যক্তির পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। স্কুটারআরোহী প্রশান্তের গাড়ি আটকান।
    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দীর্ঘ দিন ধরে প্রশান্ত ফেরার ছিলেন বলে দাবি পুলিশের। যদিও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তাঁকে দেখা গিয়েছে বলে অনেকের দাবি।