ডোমকলে যুব তৃণমূল নেতার বিডিও শাসন

0
179
ছবি সৌজন্যে : নিজস্ব
বিডিও অফিসে পূর্ত স্থায়ী সমিতির অফিসে পঞ্চায়েত সমিতির বৈঠক ঘিরে ধুন্ধুমার মুর্শিদাবাদের ডোমকল। বুধবার ডোমকল পঞ্চায়েত সমিতির বৈঠক ছিল বিডিও অফিসে।
সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস আবাস ফান্ডের টাকা নিয়ে প্রশ্ন তোলেন। বিডিও শঙ্খদীপ দাসের কাছে জানতে চান আবাস ফান্ডে কত টাকা এসেছে, কতগুলো টেন্ডার দেওয়া হয়েছে। এই প্রশ্নের কোনও কৈফিয়ত দেবেন না বলে জানিয় দেন বিডিও। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। আবাস যোজনার টেন্ডার না পেয়ে বিডিও-র ওপরে চড়াও হন ডোমকলের যব তৃণমূল নেতা রাহুল খান। বিডিওকে হুমকি দেন বলে অভিযোগ। বিডিও জানিয়েছেন তাঁর অফিসে একটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তবে শারীরিক হেনস্থার অভিযোগ নিয়ে কিছু বলেন নি বিডিও। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা বিডিওর বিরুদ্ধে টেন্ডার প্রক্রিয়ায় স্বজনপোষণের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব।
অভিযোগ পেয়েই সেখানে গিয়েছিলেন ডোমকল থানার এসআই সুরজ সরকার। তিনি দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।