গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Kolkata স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার বিডিও-র গাড়ির চালক, ঠিকাদারও

    স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার বিডিও-র গাড়ির চালক, ঠিকাদারও

    0
    210
    ছবি সৌজন্যে : নিজস্ব
    দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ-খুনে গ্রেফতার করা হয়েছে ২ বিডিও ঘনিষ্ঠকে। এদের মধ্যে বাজু ঢালি কলকাতায় বিডিও-র গাড়ির চালক এবং তুফান খাপা বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার।
    পুলিশের দাবি খুনের ঘটনায় সরাসরি যোগ রয়েছে রাজু এবং তুফানের। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ, মারধর এমনকি যাত্রাগাছিতে দেহ ফেলে দেওয়ার সময়ও এই দু’জন ছিলেন বলে দাবি পুলিশের। এদের সঙ্গে আরও ৩ অভিযুক্ত ছিলেন বলে দাবি পুলিশের। তাঁদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা। ২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলাকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। অপহরণ এবং খুনের ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণের। বিডিও যখন কলকাতায় আসতেন তখন তাঁর গাড়ি রাজুই চালাতেন। তিনি নিউটাউনের বাসিন্দা।
    রাজু ঢালিকে নিউটাউন থেকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। অন্যদিকে আরেক অভিযুক্ত তুফান থাপাকে গ্রেফতার করা হয়েছে উত্তরবঙ্গ থেকে।