
সোশ্যাল মিডিয়ায় শিশুদের ছবি প্রকাশের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটেনের শীর্ষ এক সরকারি সংস্থা ও মানবাধিকার গ্রুপ।
ব্রিটেনের এ বাস্তবতা যেহেতু কোনো দেশের সীমানায় আবদ্ধ নয়, ফলে এ সতর্কতা ভারতেও সমান গুরুত্বপূর্ণ।এক রিপোর্টে উঠে এসেছে,ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন যৌথভাবে সতর্ক করেছে যে, অনলাইনে প্রকাশিত শিশুদের ছবি ব্যবহার করে শিশু যৌন নিপীড়নের কনটেন্ট তৈরির প্রবণতা বাড়ছে।সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাস্তবসম্মত শিশু যৌন নিপীড়নের ৮ হাজারের বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ছবি ও ভিডিও শনাক্ত করেছে ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ১৪ শতাংশ বেশি।রিপোর্টে,শিশুদের অনলাইনে নিরাপদ রাখতে অভিভাবকেরা কী কী পদক্ষেপ নিতে পারেন, তা তুলে ধরা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে চাইলে অভিভাবকদের প্রাইভেসি সেটিংস পর্যালোচনা করা উচিত অথবা সীমিত পরিসরে ছবি শেয়ারের জন্য ঘনিষ্ঠ বন্ধুভিত্তিক আলাদা গ্রুপ তৈরি করা যেতে পারে।নির্দেশনায় আরও বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠছে।এতে আরও বলা হয়েছে, যদিও এর অনেক সুবিধা রয়েছে, তবে এর অপব্যবহারও বাস্তব বিষয়।
বিশেষ করে এমন ব্যক্তিরা এটি ব্যবহার করতে পারে, যারা শিশুদের নগ্ন, অর্ধনগ্ন বা যৌন প্রকৃতির ছবি ও ভিডিও তৈরি, পরিবর্তন বা ছড়িয়ে দেয়।








