
ময়না পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ্য ও প্রাক্তন নৈছনপুর -১ অঞ্চলের প্রধান সন্দীপন জানা মধ্যরাতে ময়নার মল্লিক মোড় এলাকায় একটি জমি সংক্রান্ত গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত।
সন্দীপন জানাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ব্যাপক মারধর করা হয়েছে। পরে ময়না থানার পুলিশ এসে উদ্ধার করে। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত্রিতে ময়নার গড়সাফাত গ্রামে মিনি ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে ময়নার মল্লিক মোড়ে মসজিদের জায়গা জোর করে দখল করাকে কেন্দ্র করে দুই পাড়ার ঝামেলা হয়। সেই ঝামেলা থামাতে গিয়ে আক্রান্ত হন সন্দীপ জানা।। ময়না থানার পুলিশ খবর পেয়ে সন্দীপন জানাকে উদ্ধার করে ময়না ব্লক হাসপাতালে ভর্তি করে।
ইতিমধ্যে রাত্রিতে ময়না থানায় ৬ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ময়না থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
