কেজরিওয়ালের বাড়িতে মালিওয়ালকে মারধর, স্বীকার আপের 

0
159
Beating Maliwal at Kejriwals house admits
Beating Maliwal at Kejriwals house admits
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালকে মারধরের অভিযোগ স্বীকার করে নিয়েছে আম আদমি পার্টি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, সোমবার স্বাতী মালিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বাসভবনে।
তিনি ড্রয়িংরুমে অপেক্ষা করছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রীর আপ্তসহায়ক বিভব কুমার স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। এটা অত্যন্ত নিন্দনীয় এক ঘটনা। অরবিন্দ কেজরিওয়াল বিষয়টি জানতে পেরেছেন। তিনি এই বিষয়ে কড়া পদক্ষেপ করবেন।পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ একটি ফোন আসে দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে। সেখানে ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর আপ্তসহায়ক মারধর করেছেন তাঁকে। এমন অভিযোগ পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ। তাদের সামনেও এই বিষয়ে ক্ষোভ উগরে দেন স্বাতী মালিওয়াল। জানান, এই বিষয়ে পরে পুলিশের কাছে লিখিত অভিযোগ করবেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর শোরগোল শুরু হয়।